নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার জন্য শোকসভা ও দোয়া মাহফিল

জানুয়ারি ৫, ২০২৬ ১০:৪৩ 👁️ ২৪ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁর নিয়ামতপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহযোগিতায় নিমদীঘি বাজারে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দীনের সভাপতিত্বে শোকসভা ও দোয়ার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম রবি, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাহিন ইকবাল সায়েমহ স্থানীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ।

আরও পড়ুনঃ  বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।