নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে ভ্যানের সাথে ওড়না পেঁচিয়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৮:২৬ 👁️ ২৪ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক প্রতিবন্ধী নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের বাদ-মালঞ্চী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম শাহিদা বেগম (৪২)। বাড়ি মান্দা উপজেলার ঘাটখৈর এলাকায়। বাবার নাম মৃত জসিমউদদীন। তার এক ছেলে সন্তানও প্রতিবন্ধী বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

পুলিশ ও স্হানীয়রা জানান, প্রতিবন্ধী ওই মহিলা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। স্বামী পরিত্যক্তা ওই নারী কাউকে কোন কিছু না জানিয়ে নিজের মতো করে ঘুরে বেড়াতেন। আজ সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে ভ্যানযোগে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের বাদ-মালঞ্চী এলাকায় ভ্যানের চাকার সাথে ওড়না প্যাঁচ লেগে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্হানীয়রা উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।