নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

আগস্ট ১৮, ২০২৫ ৯:৪৯ 👁️ ১৫৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

তিনি আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন । ‘মব জাস্টিস’ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার ‘মব জাস্টিস’ কমানোর চেষ্টা করছে ।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫ আগস্ট ঘিরে ফুল দেওয়ার বিষয়ে আমাদের নির্দেশনা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

চাকরিবিধি অনুযায়ী কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১৮ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীতে কি এরকম আরও ব্যবস্থা নেবেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা চলমান প্রক্রিয়া। ৬০ কর্মদিবসের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকলে বরখাস্ত করে দেয়া হয়, এটা চলমান প্রক্রিয়া চলতেই থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ১৫ হাজার ৮৫১ জন পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে। বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসার ৫ হাজার ৫৫১ জন, কারা ১ হাজার ৫৫৮ জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৪ জন নিয়োগ দেয়া হয়েছে। এগুলো সব নতুন নিয়োগ। এসব পদের মধ্যে কিছু সৃজিত পদ এবং কিছু শূন্যপদ। পুলিশের এসব নিয়োগ সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত। এ ছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রেও কনস্টেবল পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

সভায় আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি, পুলিশ সংস্কার কমিশন, জুলাই শহীদদের হত্যাকাণ্ড বিষয়ে মামলা রেকর্ড, সারা দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, ছিনতাই-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থাসহ আইনশৃঙ্খলা বিষয়ক অন্যান্য বিষয়ে আলোচনা হয়।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।