নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে রাবিতে কালো পতাকা মিছিল

নভেম্বর ২৩, ২০২৩ ১১:১৮ 👁️ ৬৮ views
Link Copied!

রাবি প্রতিনিধি: সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জিয়া পরিষদ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে হয়।

আরও পড়ুনঃ  নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

সমাবেশে সংগঠনের সদস্য অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ বলেন, ‘২০১৪ ও ২০১৮ এর ধারাবাহিকতায় এবারও তফসিল ঘোষণা করা হয়েছে। সেই নির্বাচনের মতো সরকার আরেকটি নির্বাচন করতে চাচ্ছে। এর মধ্য দিয়ে তারা দেশকে একটি ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে।’

আরও পড়ুনঃ  রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

যুগ্ম সম্পাদক অধ্যাপক কুদরত-ই জাহান বলেন, ‘একটা গণতান্ত্রিক দেশে সবার মতামত ও ভোটাধিকার প্রয়োগের প্রয়োজন আছে। কিন্তু যে তফসিল ঘোষণা করা হয়েছে এবং সরকার যে নির্বাচন করতে চাচ্ছে, তা সবার মতামতকে ক্ষুণ্ন করেছে। সবার অংশ গ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতেই আমরা এখানে দাঁড়িয়েছি।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

সংগঠনের সভাপতি অধ্যাপক এনামুল হক বলেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশ গ্রহণ মূলক নির্বাচনের লক্ষ্যে আমরা এখানে দাঁড়িয়েছি। এ ছাড়া সংলাপনাকরে নির্বাচন কমিশন একটি ফরমায়েশি তফসিল ঘোষণা করেছে, তার প্রতিবাদ জানিয়ে কালো পতাকা মিছিল করেছি। আমরা চাই, নিরপেক্ষ সরকারের অধীনে দেশের মানুষ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করুক।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।