নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নির্বাচিত হলে নগরীর প্রত্যেক নাগরিকের সকল সুবিধা নিশ্চিত করা হবে : মেজবা

ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৫:৫৬ 👁️ ৩৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর সদর নিয়ে গঠিত হয়েছে রাজশাহী-২ আসন। আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন শুরু হয়েছে জয়-পরাজয়ের খেলা। ভোটের তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকান এবং পুরো নগরীতে জমে উঠছে নির্বাচনী আলোচনা। এই আলোচনায় এবার সবার মুখে একটি কথা, এবারের নির্বাচনে কে বিজয়ী হবে।

আরও পড়ুনঃ  সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

এদিকে ভোটের মাঠে বিএনপির ধানের শীষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার পক্ষে লোকজন ভারি হলেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্য দলের প্রার্থীরাও বসে নেই। বিজয়ের লক্ষে ভোটারদের মন পেতে প্রচারনা ও গণসংযোগে জোরেশোরে এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকাল থেকে নগরীর নিউমার্কেটসহ আশেপাশের এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ লেবার পার্টির মনোনীত আনারস প্রতিকের এমপিপ্রার্থী মো. মেজবাউল ইসলাম মেজবা।

তিনি বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এদিন তাঁর সাথে ছিলেন জাহাঙ্গীর আলম, আশরাফ হোসেন, মো. হাবিবুল ইসলাম, রফিকুল ইসলাম, শামসুজ্জোহা, আল-আমিন প্রমুখ।

আরও পড়ুনঃ  বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লেবার পার্টির মূলনীতি সুস্থ ধারার রাজনীতি”। তিনি বিজয়ী হলে শিক্ষা নগরীতে মৌলিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নে মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার চেষ্টা করবেন এবং নগরীর প্রত্যেক নাগরিকের সকল সুবিধা নিশ্চিত করা হবে।

রাজশাহী আইটি পার্ক কে একটি বিশাল কর্মসংস্থান হাব হিসেবে পরিণত করা এবং প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে প্রায় ২ লক্ষ যুবকের কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করবেন। সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল সরকারি-বেসরকারি চিকিৎসাকেন্দ্রে স্বাস্থ্যসেবার মান উন্নত করা এবং স্বাস্থ্য খাতের কমিশনভোগী সিন্ডিকেট নির্মূল করবেন।

মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট থেকে কৃষি জীবীদের রক্ষা করা এবং তাদের প্রাপ্য প্রতিদান নিশ্চিত করবেন। নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে একটি সেল গঠন করে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের পদক্ষেপ নিবেন। ক্রীড়া অঙ্গনে বিকশিত করার লক্ষ্যে সকল স্টেডিয়াম গুলোর সংস্কার করা, খেলোয়াড়দের অত্যাধুনিক প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের নিজেদের পরিচয় তুলে ধরবেন।

আরও পড়ুনঃ  রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

এমনকি শুধুমাত্র আম রপ্তানি নয়, আমজাত পণ্য (যথা: জ্যাম, জেলি, আচার, আমস্বত্ব, জুস ইত্যাদি) তৈরিতে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে বিশ্বদরবারে তা রপ্তানির ব্যবস্থা করবেন। রাজশাহীর রেশম শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণ ও রেশম পণ্য রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবেন। সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের জন্য একটি ইউনিক পাটফর্ম তৈরি করা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি তাদের জন্য আবাসন /প্লট বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরো বলেন, নির্বাচিত হলে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে প্রতি ২ মাসে অন্তত একটি সভা আয়োজন করে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রমের অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করা এবং প্রতিটি বিষয় জবাবদিহিতার আওতায় আনা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।