নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নেটওয়ার্ক শক্তিশালী করতে এবার এরিকসনের সাথে চুক্তিবদ্ধ গ্রামীণফোন

ডিসেম্বর ১২, ২০২৩ ৬:১৯ 👁️ ৯০ views
Link Copied!

ঢাকা : সারাদেশে যেকোনো পরিস্থিতিতে নেটওয়ার্ক সচল রাখতে এবং আরো শক্তিশালী করতে এবার শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এরিকসন’র সাথে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীনফোন বাংলাদেশ। সম্প্রতি রাজধানীতে জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সাক্ষরিত হয়।

আরও পড়ুনঃ  কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

এর ফলে, গ্রামীণফোন এখন এরিকসনের সর্ববৃহৎ ভয়েস চার্জিং কন্ট্রোল নোডস (সিসিএন) অপারেশনাল পুলের আওতায় চলে এসেছে । এ প্রযুক্তি সমানভাবে নেটওয়ার্ক ট্রাফিক বিতরণ করে যা ইউনিফর্ম নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা করে; এমনকি পিক আওয়ার বা উৎসবের সময়েও সেবার মান একই রকম নিশ্চিত করে। দুর্যোগের সময়ও নেটওয়ার্ক স্থিতিশীল থাকবে এবং গ্রাহকরা প্রতিকূল সময়েও তাদের প্রিয়জনদের সাথে কানেক্টেড থাকার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ স্বাস্থ্যমন্ত্রীর

এ বিষয়ে গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, “আমাদের সব কাজের কেন্দ্রে রয়েছে আমাদের গ্রাহকরা। প্রযুক্তিগত উৎকর্ষের বাইরে গিয়েও আমরা গ্রাহক-কেন্দ্রিকতা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, তাদের জন্য কনেক্টিভিটি ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। যা কিছু গ্রাহকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, উদ্ভাবনী সমাধানের মাধ্যমে সেগুলোর সাথে গ্রাহকদের সংযুক্ত করাই আমাদের লক্ষ্য। এরিকসনের সাথে এই পার্টনারশিপের মধ্য দিয়ে আমাদের গ্রাহকদের জন্য প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কাছ থেকে বিশ্বমানের অভিজ্ঞতা নিশ্চিত করা যাবে বলে আশাবাদী আমরা।”

আরও পড়ুনঃ  পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

এ বিষয়ে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “গ্রাহক-কেন্দ্রিকতা সমৃদ্ধ করার মাধ্যমে গ্রামীণফোন এই খাতে একটি নতুন শিল্প মান স্থাপন করেছে। সর্বাধুনিক প্রযুক্তি ও কৌশলগত পার্টনারশিপের মাধ্যমে আমরা কানেক্টিভিটির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছি। এই পার্টনারশিপ উদ্ভাবনী সমাধানের মাধ্যমে সমৃদ্ধ গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিতের ক্ষেত্রে আমাদের নিরলস প্রচেষ্টার বহিঃপ্রকাশ। আমাদের গ্রাহকরা যেন সবসময় কানেক্টেড থাকতে পারেন, সেজন্য শক্তিশালী, আরও বেশি স্থিতিশীল এবং ভবিষ্যৎ উপযোগী নেটওয়ার্কের ভিত্তি নিশ্চিতে কাজ করে যাচ্ছি আমরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।