নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নেতানিয়াহুর ওপর ক্ষেপেছে যুক্তরাষ্ট্র, দিয়েছে কড়া বার্তা

ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:০৭ 👁️ ২৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে হামাস কমান্ডার রা’দ সা’দকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এ ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়েছে মার্কিনিরা।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড - নারীর ক্ষমতায়নের অনন্য এক মাইলফলক

সোমবার (১৫ ডিসেম্বর) সংবাদমাধ্যম এক্সিওসকে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা। তিনি বলেছেন, নেতানিয়াহুকে বলা হয়েছে, “যদি আপনি আপনার মর্যাদা ক্ষুন্ন করতে চান, এবং যুদ্ধবিরতির চুক্তি মানতে না চান (সমস্যা নেই)। কিন্তু গাজায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতি করেছেন সেটি আমরা আপনাকে নষ্ট করতে দেব না।”

আরও পড়ুনঃ  মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা : ৫ জনকে জরিমানা

রা’দ সা’দের ওপর হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলেও ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুসনার বেশ ক্ষুব্ধ হয়েছেন বলেও হোয়াইট হাউজের ওই কর্মকর্তা জানিয়েছেন।

এসব অপ্রয়োজনীয় হামলা চালিয়ে আরব দেশগুলোকে ইসরায়েল ক্ষুব্ধ করে তুলছে বলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বার্তা দিয়েছে।

আরও পড়ুনঃ  বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে, গত দুই বছরে নেতানিয়াহু নিজেকে বিশ্বমণ্ডলে ‘একাকি’ করে তুলেছেন। আব্রাহাম চুক্তির পর কেন আরব আমিরাত এখনো সফরের আমন্ত্রণ জানায়নি এবং মিসরের প্রেসিডেন্ট কেন দেখা করতে অনীহা দেখিয়েছেন নিজেকে সে প্রশ্ন করতে নেতানিয়াহুকে বলেছে মার্কিনিরা।

যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে বার্তা দিয়েছে, ইসরায়েল যদি এমন করতে থাকে তাহলে আব্রাহাম চুক্তির পরিধি বাড়ানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র তার সময় নষ্ট করবে না।

সূত্র: এক্সিওস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।