নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নেত্রকোনায় সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

অক্টোবর ৩, ২০২৬ ৬:৪২ 👁️ ১০ views
Link Copied!

পলাশ পাল, ​নেত্রকোনা : নেত্রকোনা জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

আরও পড়ুনঃ  রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

শনিবার (৩ অক্টোবর) নেত্রকোনা উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে।
​
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

আরও পড়ুনঃ  নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

​তিন দিনব্যাপী এই কর্মশালায় আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, মাল্টিমিডিয়া সাংবাদিকতার প্রয়োগ এবং ভুয়া খবর বা গুজব রোধে ফ্যাক্ট চেকিংয়ের নানা কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

​উদ্বোধনী আয়োজনে নেত্রকোনা জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক গন অংশ নেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।