নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নো মেকআপ’ লুকে ভাইরাল রুনা খান

ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১০:২৮ 👁️ ৭৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। যিনি বছরখানেক আগেই ৩৯ কেজি ওজন কমিয়ে ভক্তদের সামনে নিজেকে হাজির করেছেন নতুন রূপে।

আরও পড়ুনঃ  গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

বর্তমানে নাটক, ওয়েব সিরিজে সমানতালে কাজ করে যাচ্ছেনা রুনা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই তারকা। ইন্টারনেট দুনিয়ায় কখনো শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন আবার কখনো সাহসী পোশাকে উত্তাপ ছড়াতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

এসবের মাঝেই এবার ‘নো মেকআপ’ লুকে দেখা মিলল রুনার। অভিনেত্রীদের মাঝে এই ট্রেন্ডটা বেশ জনপ্রিয়। বলিউড, টলিউড থেকে ঢালিউডের অনেক তারকাকেই গা ভাসাতে দেখা গেছে এই ট্রেন্ডে।

এবার তাদেরই স্রোতে গা ভাসালেন রুনা খান। নিজ বাড়িতেই আয়নার সামনে দাঁড়িয়ে ‘নো মেকআপ’ লুকে মিরর সেলফি তুলেছেন অভিনেত্রী। যা দেখে রীতিমতো অবাকই হয়েছেন ভক্তরা।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফেসবুকে সেই ছবি প্রকাশ করে রুনা লিখেছেন, ‘যে জীবন ঘরের। যে জীবন প্রেমের।’ হ্যাশট্যাগে জানিয়েছেন, নো মেকআপ। নোক ফিল্টার।

ছবিতে রুনাকে দেখা গেছে, টি শার্টে। চুলগুলো ছেড়ে মুচকি হাসিতে আয়নার দিকে তাকিয়ে আছেন অভিনেত্রী।

কয়েকদিন আগেই রাজধানীতে ‘খাদি ফ্যাশন উইক’ মাতিয়েছেন রুনা খান। যেখানে প্রথমবারের মতো র‌্যাম্পে হেটেছেন অভিনেত্রী। শো-স্টপার রুনা খানের পোশাক ছিল আবার একেবারেই আলাদা রঙের। উজ্জ্বল নীল শাড়ি আর ম্যাচিং স্টাইলিশ জ্যাকেট পরেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।