নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পবা-মোহনপুরে আসাদের গণসংযোগ

অক্টোবর ১৩, ২০২৩ ১০:১৭ 👁️ ৭৬ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীর পবা-মোহনপুরে গণসংযোগ করেছেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। শুক্রবার বিকেলে পবা উপজেলার নওহাটা পৌরসভার বাগধানে বাজার ও মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বেড়াবাড়ি ও মাটিকাটার খয়রার মোড়ে তিনি গণ সংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ, রাজশাহী জেলা পরিষদের সদস্য শিউলি রানী, হুজরীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, হুজরী পাড়া যুবলীগের সভাপতি আব্দুর রফিক, রাজশাহী জেলা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, দুয়ারির আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, মোহনপুর উপজেলা নেতা এনামুল হক, মোহনপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব হাসান রাসেল, ঘাসিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, মনপুরা আওয়ামী লীগ নেতা আজহার আলী, আলাউদ্দিন, আলী হোসেন, রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি বেলাল সরকার, মৌগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হোসেন আলী, নওহাটা পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন ও সাধারণ সম্পাদক রুমেল আলীসহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।