নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পবিত্র আশুরা উপলক্ষ্যে আরএমপি’ র গণবিজ্ঞপ্তি

জুলাই ৩, ২০২৫ ১২:৫৪ 👁️ ৩৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : আগামী ৬ জুলাই পবিত্র আশুরা উদ্‌যাপিত হবে। দিনটি উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

আরও পড়ুনঃ  খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

পবিত্র আশুরা উপলক্ষ্যে জারিকৃত নোটিশে বলা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (ঢ), (ট) ও (ই) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৬ জুলাই সর্ব সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান/ছাদে আতশবাজি, ফানুস, পটকা ক্রয়-বিক্রয়সহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করা যাবে না।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

এছাড়াও একই আইনের ২৯ এর (১) (ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি, বিস্ফোরকদ্রব্য বহন, তাজিয়া ও শোকমিছিলে দা, চাকু, কাঁচি, বল্লম, তরবারি ইত্যাদি ধারালো/আক্রমণের উপযোগী বস্তু, ব্যাগ, পোটলা, বৈদ্যুতিক দুর্ঘটনা রোধকল্পে অধিক উচ্চতার নিশান, ধাতব বস্তু বহনসহ ‘পাইক’ মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

আজ ৩ জুলাই বৃহস্পতিবার আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।