নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ২:১৭ 👁️ ১০৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঘোড়াচত্তর এলাকায় থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতর নাম বেলাল হোসেন (৩২)। তিনি পুঠিয়ার দিঘলকান্দি এলাকার লোকমান আলীর ছেলে।

আরও পড়ুনঃ  উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

মঙ্গলবার র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালত থেকে পরোয়ানাভুক্ত আসামী হোসেন নগরীর ঘোড়াচত্তর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে বেলালকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল ওয়ারেন্টভুক্ত একজন আসামী বলে স্বীকার করে। তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন। পরে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।