নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পহেলা সেপ্টেম্বর রুয়েটের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী

আগস্ট ৩০, ২০২৩ ৭:০৬ 👁️ ৭৫ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী এক সেপ্টেম্বর শুক্রবার নানা কর্মসূচি আয়োজনের মাধ্যমে উদযাপন করা হবে।

সকাল ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এরপর সকাল সাড়ে ৯ টায় মহান মুক্তিযুদ্ধের শহীদ ছাত্রদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বৃক্ষরোপণ করা হবে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

এছাড়া রুয়েটের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে সকাল পৌনে ১০ টায় আনন্দ র‍্যালি বের হবে, যার নেতৃত্ব দিবেন উপাচার্য।

এছাড়া সকাল সাড়ে ১০ টায় পোস্টার প্রেজেন্টেশন এন্ড ইনোভেশন প্রজেক্ট আইডিয়া কনটেস্ট (Poster Presentation and Innovation Project Idea Contest) এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

বাদ জুমা কেন্দ্রীয় জামে মসজিদে রুয়েটের অগ্রযাত্রা ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জা করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় দিবসের সকল কর্মসূচীতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটা এই প্রতিষ্ঠানের জন্য একটি বিশেষ দিন এই দিনে সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের রুয়েটকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করতে হবে। সবাইকে একটি পরিবারের মত জোটবদ্ধভাবে কাজ করতে হবে, যা রুয়েটের অগ্রযাত্রাকে আরো বেগবান করবে।

আরও পড়ুনঃ  নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।