নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পাকিস্তানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, ৩ সৈন্য নিহত

সেপ্টেম্বর ৪, ২০২৩ ৬:১২ 👁️ ৭৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের গোয়াদর শহরে একটি উড়োজাহাজ বিধ্বস্তে দেশটির নৌবাহিনীর দুই কর্মকর্তা ও এক সৈন্য নিহত হয়েছেন। সোমবার ওই উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

এক বিবৃতিতে মুখপাত্র বলেছেন, উড়োজাহাজটি গোয়াদরে প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে। তিনি বলেছেন, সম্ভাব্য কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাকিস্তান নৌবাহিনীর দুই কর্মকর্তা ও এক সৈন্য প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুনঃ  আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ সহ-সভাপতি মরিয়ম নওয়াজ উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহত সেনা কর্মকর্তাদের আত্মার শান্তি কামনা করেছেন।

আরও পড়ুনঃ  তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

এছাড়া দেশটির জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফও নিহতদের প্রতি শোক প্রকাশ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।