নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পাবনায় বালু সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত

মার্চ ২৪, ২০২৫ ১০:১৯ 👁️ ২১ views
Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনায় অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জনজীবন চরম সংকটে পড়েছে। এ নিয়ে সাংবাদিকরা প্রতিবেদন করলে তাদের ওপর হামলা হচ্ছে।

আরও পড়ুনঃ  নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

অবৈধ বালু উত্তোলনের ছবি ও ভিডিও ফুটেজ নিতে গিয়ে বালু সন্ত্রাসীদের হাতে মারধরের শিকার হয়েছেন, সুজানগর প্রেসক্লাবের প্রস্তাবিত সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

রোববার (২৩ মার্চ) দুপুরে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি গ্রামের বালু সিন্ডিকেটের সদস্য সোবাহান প্রামাণিকের ছেলে আব্দুল মান্নান, হকেন প্রামাণিক ওরফে হকেন মাঝির ছেলে আরিফ, বাবু প্রামাণিকের ছেলে লম্বা ফিরোজ, জলিল বিশ্বাসের ছেলে কালা ফিরোজ এর নেতৃত্বে দলবল নিয়ে মারধর করেন এবং সাংবাদিক দের সাথে থাকা ক্যামেরা, বুম ও মোবাইল ভাঙচুর করেন।

আহত সাংবাদিক মনিরুজ্জামান সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ঘটনাস্থলে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টার সহ একাধিক সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সুত্রে জানা যায়, সাংবাদিক মনিরুজ্জামান বালু উত্তোলনের ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ শেষে করে ফেরার পথে এই হামলার শিকার হন।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’ সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা এক বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের ওপর হামলা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়”। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পাবনার সাংবাদিক সমাজ।

এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।