নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুঠিয়ায় চোলাইমদসহ চার ব্যবসায়ী আটক

ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১১:২৩ 👁️ ৮৫ views
Link Copied!

এস এম আব্দুর রহমান,স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়ের সময় ৪ জন ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যা ৭টার সময় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর ওয়ার্ডের (আদিবাসী পাড়া) এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫) সিপিসি-২ নাটোর ক্যাম্প, র‌্যাব রাজশাহীর একটি অপারেশন দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে কৃষ্ণপুর আদিবাসী এলাকার মৃত ভরত সর্দ্দারের ছেলে সুরেশ সর্দ্দার (৫২), মৃত মুক্তি সর্দ্দারের ছেলে গনেশ সর্দ্দার (৫০), নিবারন সর্দ্দরের ছেলে কার্তিক সর্দ্দার (৪৫) ও জ্যোতিশ সর্দ্দারের ছেলে দীপক সর্দ্দারকে (২৮) আটক করে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

এসময় তাদের কাছ থেকে চার‘শ চার লিটার চোলাইমদসহ চোলাইমদ তৈরি সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃত আসামীগণের স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রিসহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছিলো। আটককৃত আসামীদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।