নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুঠিয়ায় ট্রাক-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ডিসেম্বর ১৫, ২০২৫ ১০:২৩ 👁️ ২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোতা মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পুঠিয়া-আড়ানী আঞ্চলিক সড়কের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোতা মিয়া চারঘাট উপজেলার বালাদিয়ার গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত একটি ট্রাক ও একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তোতা মিয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।