নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম গ্রেপ্তার

জানুয়ারি ৮, ২০২৫ ১০:৪৮ 👁️ ৩০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ার সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগের সহ-সভাপতি সেলিম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে পুঠিয়া সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার পালোপাড়া গ্রামের মৃত, বেলায়েত হোসেনের ছেলে, সেলিম হোসেনের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে মানুষের জানমালের ক্ষতি ও তার বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত সেলিম অত্র থানায় দায়েরকৃত নাশকতার মামলার আসামি। তাই তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।