নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত

ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১:১১ 👁️ ১০ views
Link Copied!

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী ছাফিয়া খাতুন নিহত হয়েছে। সে উপজেলার কান্দ্রা দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জানা গেছে, মঙ্গলবার দুপুর একটার দিকে পুঠিয়া সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামের আব্দুস সালামের পরিবার ভ্যানে করে পাশের গ্রাম শাহবাজপুরে যাচ্ছিলো। পথিমধ্যে ধান মাড়াই করা পাওয়ার থ্রেসার পেছন থেকে ধাক্কা দিলে তার মেয়ে ছাফিয়া ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় ও ঘাড়ে আঘাত পায়।

আরও পড়ুনঃ  বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এসময় স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে পাঠালে পথিমধ্যে সে মারা যায়। স্থানীয় লোকজন পাওয়ার থ্রেসারটি আটক করেছে। তবে এর ড্রাইভার পালিয়ে গেছে।

আরও পড়ুনঃ  পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

নিহতের বাবা জানান, এঘটনার সুষ্ঠু চান তিনি। পুঠিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেল জানান, বিষয়টি আমরা স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করছি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।