নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পুঠিয়ার নতুন সাব-রেজিস্ট্রারকে দলিল লেখক সমিতির ফুলেল শুভেচ্ছা

নভেম্বর ১, ২০২৬ ৯:৫৭ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পুঠিয়া দলিল লেখক সমিতি।

আরও পড়ুনঃ  ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যাল

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় পুঠিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানা বলেন, “আমরা সবাই আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই। আমার এমন কোনো রেকর্ড নেই যে, সবকিছু ঠিক থাকার পরও কোনো দলিল ফেরত দিয়েছি। প্রচলিত আইন ও বিধিবিধান মেনে সবার সঙ্গে সমন্বয় করে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।”

আরও পড়ুনঃ  যুব সমাজই দেশের অর্থনীতির মূল শক্তি: এমপি মিলন

এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া দলিল লেখক সমিতির সভাপতি কয়েস উদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাবেক কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম টিপু, বর্তমান কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমান উজ্জ্বলসহ সমিতির অন্যান্য সদস্যরা।

আরও পড়ুনঃ  ইরানে ফের হামলার প্রস্তুতি, নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত সাব-রেজিস্ট্রারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনিযুক্ত সাব-রেজিস্ট্রারের দায়িত্বশীল নেতৃত্বে পুঠিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধন কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল, জনবান্ধব ও হয়রানিমুক্ত হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।