নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যাল

অক্টোবর ৩১, ২০২৬ ১২:১০ 👁️ ১১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ফাইনাল পর্যন্ত দাপুটে পথচলা, কিন্তু শেষ লড়াইয়ে এসে থেমে গেল বাংলাদেশের কিশোর ফুটবলারদের শিরোপার স্বপ্ন। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের ই-টায়ারের ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজনকে হুইলচেয়ার প্রদান

আজারবাইজানের রাজধানী বাকুতে গতকাল শুক্রবার অনুষ্ঠিত শিরোপার লড়াইয়ে সেন্ট্রাল আফ্রিকার হয়ে একাই তিন গোল করেন মোহি। বাংলাদেশের পক্ষে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন তাকিব।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ১৪ মিনিটে মোহির গোলে এগিয়ে যাওয়ার পর দ্রুতই ব্যবধান বাড়ায় তারা। ১৬ মিনিটে পেনেলের লক্ষ্যভেদে স্কোরলাইন দাঁড়ায় ২-০। দুই গোলে পিছিয়ে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ২৩ মিনিটে তাকিবের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

কিন্তু সেই আশায় জল ঢেলে দেন মোহি। ২৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে প্রতিপক্ষের স্বস্তি ফিরিয়ে আনেন। এরপর ৩৯ মিনিটে আবারও জালের দেখা পেয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।

শিরোপা হাতছাড়া হলেও ফাইনালে ওঠার পথে বাংলাদেশের কিশোরদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। শেষ চারে গ্যাবনের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছিল তারা। সেই ম্যাচে ১৪ মিনিটে জয়সূচক গোলটি করেন রাতুল। তার আগে কোয়ার্টার-ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। ওই ম্যাচে বায়জিদ, পাভেল ও শাবোক গোল করেন। পাভেল করেন জোড়া গোল।

আরও পড়ুনঃ  বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৮৯টি দেশের দল। ছয়টি স্তরে ভাগ করে আয়োজন করা হয়েছে টুর্নামেন্টটি। প্রতিটি দলে খেলেছে আটজন করে ফুটবলার, ম্যাচের দৈর্ঘ্য ছিল ৪০ মিনিট- ২০ মিনিটের দুই অর্ধ। ই-টায়ারের ফাইনালে হারের মধ্য দিয়ে বাংলাদেশের অভিযান শেষ হয়েছে রানার্সআপ হিসেবে। সামগ্রিক অবস্থানে দলটির স্থান ১৩০তম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।