স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। শনিবার (৩ অক্টোবর) তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা : হাসান মোল্লা ইউ এইচ এন্ড এফ পি ও পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, পুঠিয়ার সহকারি কমিশনার (ভূমি) শিবু দাশ এসময় তাঁরা হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সেবার মান, বিভিন্ন ওয়ার্ড এবং চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে অতিরিক্ত সচিব ও সিভিল সার্জন হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, রোগীদের জন্য সুন্দর ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তাঁরা সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তাঁদের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

