নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুনরায় শেখ হাসিনা সরকারকে সমর্থনের আহ্বান, শিক্ষামন্ত্রী

নভেম্বর ১৯, ২০২৩ ৮:০৯ 👁️ ৮০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনা সরকারকে সমর্থন দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। রোববার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথির কথায় তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ মূলক ও প্রতিযোগিতা মূলক হবে : জাহেদ উর রহমান

চাঁদপুরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং এর সফলতার বড় ধরনের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পর্যটনের যে পরিকল্পনা ও সম্ভাবনা রয়েছে, তার একটি বড় অংশ হচ্ছে আধুনিক নৌ বন্দর।

আরও পড়ুনঃ  নাচ গান আর ঐতিহ্যে মুখর ঠাকুরগাঁও, কারাম উৎসবে ওড়াঁওদের মিলনমেলা

তিনি বলেন, চাঁদপুরে সকালে গিয়ে রাতে ফিরে আসতে পারবেন, এমন জায়গা অনেক কম। সবখানে যেতে হলে সময় নিয়ে যেতে হয়। ঢাকা থেকে সরাসরি এসে ভ্রমণ শেষে রাতে ফিরে যাওয়া যায়। এছাড়া নদী পথের যাত্রা অনেক নিরাপদ ও আরাম দায়ক। এ জন্য এই চাঁদপুরকে আমরা যত ভাল করতে পারি, সে উদ্যোগ রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, চাঁদপুর শহরের সড়কগুলো প্রশস্তকরণে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। যদিও আমাদের ঘনবসতিপূর্ণ এলাকায় পুরাতন সড়ক খুবই সরু। বর্তমানে সাধারণ মানুষের সক্ষমতা বেড়েছে। সড়কগুলো গাড়ি বেশি চলে। যে কারণে সড়ক প্রশস্তকরণে সকলের সহযোগিতা লাগবে।

আরও পড়ুনঃ  দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। অতিরিক্ত জেলা (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডা. মো. শাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কেএম মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।