নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুলিশের অভিযানে গাঁজা ও চোলাইমদ উদ্ধার : গ্রেপ্তার ৩

এপ্রিল ৮, ২০২৫ ৬:৩০ 👁️ ২২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বেলপুকুর ও কর্ণহার থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫২০ গ্রাম গাঁজা ও ৮ লিটার দেশী চোলাইমদসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলপুকুর ও কর্ণহার থানা পুলিশ।

বেলপুকুর থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: আরফান আলী (৪০) রাজশাহী নগরীর বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকার মৃত নুরুল হকের ছেলে ও কর্ণহার থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: মজিজুল ইসলাম (৬৫) ও মো: মফিজ (৫০)। মজিজুল ইসলাম রাজশাহী নগরীর কর্ণহার থানার সাহাপুর এলাকার মৃত মনতাজ আলীর ছেলে এবং মফিজ একই এলাকার মৃত মাহমুদের ছেলে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৭ এপ্রিল রাতে আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামে এক ব্যক্তি গাঁজা চাষ করছে।

আরও পড়ুনঃ  বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর পুলিশের এসআই মো: সিদ্দিকুর রহমান ও তার টিম গতকাল রাত সাড়ে ১১ টায় বেলপুকুর থানার উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আরফান আলীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

অপরদিকে কর্ণহার থানার এসআই শ্রী নিতাই কুমার সাহা ও তার টিম গতকাল ৭ এপ্রিল রাত সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কর্ণহার থানার শিশাপাড়া এলাকা থেকে আসামি মজিজুল ইসলাম ও মফিজকে ৮ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বেলপুকুর ও কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।