নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্রণোদনা না পেয়ে নারী কৃষি কর্মকর্তার মাথায় রড দিয়ে আঘাত

সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৬:০৬ 👁️ ৩৮ views
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরে প্রণোদনায় কৃষি উপকরণ না পাওয়ায় ইসরাত জাহান ইমন নামে এক উপ-সহকারী কৃষি অফিসারের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের একডালা নারায়ণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

বর্তমানে ওই কৃষি কর্মকর্তা নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত কৃষকের নাম মিলন।

আহত উপ-সহকারী কৃষি অফিসার ইসরাত জাহান ইমন বলেন, বিভিন্ন সময় কৃষকদের জন্য সরকারের প্রণোদনা আসে। সেগুলো আমরা পর্যায়ক্রমে কৃষকদের দিয়ে থাকি। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বুধবার একডালা নারায়ণপাড়ার মাঠে একজন কৃষকের ফসল দেখতে যাই। সেখানে গেলে মিলন নামে আরেক কৃষক আমার কাছে আসে এবং জানতে চায় কেন তাকে এ বছর প্রণোদনা দেওয়া হয়নি। আমি তাকে বুঝিয়ে বলেছিলাম যে, নির্দিষ্ট সংখ্যক প্রণোদনা আসে, তাই এগুলো পর্যায়ক্রমে সব কৃষকদের দিতে হয়। এর আগে দেওয়া হয়েছে আবার সামনে পাবেন। এ বিষয়টি নিয়ে ওই কৃষক আগে থেকেই রেগে ছিলেন।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

তিনি বলেন, একপর্যায়ে ওই কৃষক আরও বেশি ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা রড দিয়ে মাথায় আঘাত করে। এরপর স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

আরও পড়ুনঃ  নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা অফিস তার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে। এ বিষয়ে আইনগত সকল সহযোগিতা তাকে করা হবে।

সদর থানা পুলিশের ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।