নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অক্টোবর ১৬, ২০২৬ ৯:৫৯ 👁️ ২৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজশাহীতে শুভাগমন উপলক্ষে এক দলীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহীর নানকিং দরবার হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এ সময় অত্র অঞ্চলের দলীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী-৬ (বাঘা – চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  এলপিজির বাজারে সংকট কেন, দাম বাড়ার পেছনে যত কারণ

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে সভায় আলোচনা করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা কামনায় মতবিনিময় সহ নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।