স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের প্রথম আসর (সিজন-০১) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, সবুজ পরিচ্ছন্ন নগরী রাজশাহী। হযরত শাহ মখদুম রূপোস (রহ:) এর এই নগরী। ঐতিহ্যবাহী এই নগরীর উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন। নগরবাসীসহ সকলের সহযোগিতায় সেই দায়িত্ব পালন করে যাচ্ছি। আগামী দিনের ভবিষ্যৎ এক ঝাক কন্টেন ক্রিয়েটার রাজশাহী মহানগরী বিশ্বের দরবারে তুলে ধরতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পদ্মা নদীর ধার, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, শিশুপার্ক সহ রাজশাহীর দৃষ্টিনন্দন আকষর্নীয় স্থানসমূহের বিষয়ে তুলে ধরতে হবে।
তিনি বলেন, ক্রীড়ার উন্নয়নে নগরীতে ২১টি খেলার মাঠ ও ১৬টি টার্ফ নির্মাণ, সিনিয়র সিটিজেনদের লালন পার্কের পাশে আলাদা পার্ক নির্মান, নারীদের জন্য ক্লাব, ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজ এগিয়ে চলেছে। সকলের সহযোগিতায় এ নগরীকে এগিয়ে নিয়ে যেতে চাই। অনুষ্ঠানে রাসিক প্রশাসককে উত্তরীয় ও ব্যাচ পরিয়ে দেন এফএ তমাল। অনুষ্ঠানে রাজশাহীর কন্টেনক্রিয়েটরগন উপস্থিত ছিলেন।

