নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ফাইনালে উঠেই ফের অবসরের ইঙ্গিত দিলেন মেসি

জুলাই ১০, ২০২৪ ৪:৪৯ 👁️ ৩৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : কানাডাকে ২-০ গোলে হারিয়ে আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। বিশ্বকাপ ও কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মহাদেশীয় প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে। ম্যাচ জয়ে ভূমিকা রাখা লিওনেল মেসি একটি গোল করে এদিন ম্যাচসেরা হয়েছেন। এরপরই ফের অবসরের ইঙ্গিত দিয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক, বলেছেন– ‘এটি আমাদের শেষ লড়াই।’

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

আর্জেন্টাইন মহাতারকার অবসরের ইঙ্গিত শোনা যাচ্ছে অনেক আগে থেকেই। তিনি নিজেও স্পষ্ট করে বিদায়ের সময় জানাচ্ছেন না। তবে তার কথার সূত্র ধরে গণমাধ্যম সেই ইঙ্গিত জোরালো করেছে সময়ে-সময়ে। আরও একবার কোপার ফাইনালে উঠে সেই আগুনে ঘি ঢেলেছেন মেসি। তিনি বলছেন, ‘জাতীয় দল ও একটি গ্রুপ হয়ে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, সেটি উপভোগ করছি। আবারও ফাইনালে ওঠা সহজ বিষয় নয়, আবারও চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে। উপভোগও করছি, এর পাশাপাশি ফিদেও (দি মারিয়া), ওটার (নিকোলাস ওটামেন্দি) মতো আমিও মনে করছি, এগুলো (আমাদের) শেষ লড়াই।’

যদিও এবারের কোপা সহজ ছিল না মেসির জন্য। শুরুর দিকে সহজ সুযোগ হাতছাড়া করেছেন, চোটগ্রস্ত হয়ে খোলস ছেড়েছেন ধীরে ধীরে। আজ চলতি কোপায় পেলেন নিজের প্রথম গোলও। দল ফাইনালে উঠলেও, যাত্রাটা যে মোটেও সহজ ছিল না সেটাই বললেন অকপটে, ‘আমরা এ নিয়ে টানা চতুর্থ (ফিনালাসিমাসহ) ফাইনাল খেলব। কথাটা বলা সহজ হলেও পুরো যাত্রা অনেক কঠিন ছিল। খারাপ পিচ, ভারী আবহাওয়া এবং এখানে খেলা বেশ কঠিন। তবুও আসুন সময়টা উপভোগ করি, সামনে আরেকটি ফাইনাল। সৃষ্টিকর্তা চাইলে গতবারের (চ্যাম্পিয়ন) মতোই হবে।’

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

এই ম্যাচে ফিট না থাকলেও, মেসি যে পুরো সময়ই খেলবেন সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। সেই অনুসারে মেসি খেললেন ঠিকঠাক, পেলেন গোলও, তবে তার মাঝে চোটের কোনো অস্বস্তি দেখা যায়নি। আজকের গোলে যৌথভাবে আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ গোল করার মাইলফলক স্পর্শ করেছেন ‘লা পুলগা’। আগামী সোমবার কোপার ফাইনালে নামলে, মেসি টানা চতুর্থ ফাইনাল খেলতে যাচ্ছেন। ২০২১ কোপা ও ফিনালিসিমার পর ২০২২ বিশ্বকাপ, এবারের কোপা দিয়ে টানা চতুর্থ শিরোপা জয়ের বিরল রেকর্ডের কাছাকাছিও আর্জেন্টিনা।

এর আগে অবশ্য কঠিন সময় পার করেছেন মেসি এবং আর্জেন্টিনা দল। তিনটি কোপার (২০০৭, ২০১৫ ও ২০১৪) ফাইনাল এবং ২০১৪ বিশ্বকাপের ফাইনালে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই হতাশার সময় ছাপিয়ে একের পর এক জিতে চলেছে আকাশী-সাদা জার্সিধারীরা। এরপর থেকেই বেশ ফুরফুরে মেজাজে মেসি, বলছেন নিজের শেষ সময়টা উপভোগের কথা। সেই কথাই আজ ফের স্মরণ করিয়ে দিয়েছেন। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে লিখেছেন, ‘আর মাত্র একটি পদক্ষেপ বাকি।’

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

তবে ‘এগুলো আমাদের শেষ লড়াই’ উক্তি ভয় ধরিয়ে দিয়েছে আলবিসেলেস্তে ভক্তদের মনে। যা নিয়ে প্রশ্ন গিয়েছিল কোচ স্কালোনির কাছেও। জবাবে তিনি আগের মতো করেই বলছেন, ‘আমরা তাকে একা থাকতে দিই, সে জানে সেই একমাত্র নয় যে দরজা বন্ধ করতে হবে, আমাদের পক্ষ থেকে সেই পথ সবসময় খোলা। যে যতটা সময় চায়, আমাদের সঙ্গে থাকতে পারবে, এমনকি যদি সে অবসরও নিয়ে নেয়। আমরা যদি সেখানে থাকি, আমার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাব। সে কী চায়, তাকে সেই সিদ্ধান্ত নিতে দিন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।