নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে মৌসুমী মৌ

মার্চ ২, ২০২৪ ৪:০২ 👁️ ৮৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর তিনি নিজেই জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফেসবুকে মৌ লিখেছেন, ‘ফুসফুসে ইনফেকশনের কারণে আজ (গতকাল শুক্রবার) বিপিএল ২০২৪ এর ফাইনাল ম্যাচের পোস্ট শো ক্যানসেল করতে হলো।’

এরপর তিনি লিখেছেন, ‘জীবন মানুষকে কখন কোথায় এনে দাঁড় করায় কেউ বলতে পারবে না। কিন্তু হতাশ হলে চলবে না। এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। ফরচুন বরিশালকে অভিনন্দন বিপিএল ২০২৪ চ্যাম্পিয়ন হওয়ায়।’

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সবশেষে মৌসুমী মৌ লিখেছেন, ‘এবারের বিপিএলে বহুবার আমি ফরচুন বরিশালের ম্যাচ শেষে বলেছি আনফরচুনেটলি হেরে গেছে ফরচুন বরিশাল। শেষপর্যন্ত জয়টা কিন্তু তাদেরই হলো। জীবনও এমনই পুরোটা গেম। কেউ জিতে কেউ হারে!’

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

উল্লেখ্য, কয়েক দিন আগেই বিয়ে করেছেন মৌসুমী মৌ। সামাজিক মাধ্যমে সে খবর নিজেই জানিয়েছিলেন। এবার জানালেন অসুস্থতার খবর। গত এক দশক ধরে উপস্থাপনায় জনপ্রিয় মুখ মৌসুমী মৌ। উপস্থাপনার সঙ্গে অভিনেত্রী হিসেবে ২০ টিরও বেশি নাটকে কাজ করেছেন তিনি। তাঁকে দেখা গেছে ওয়েব ফিল্মেও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।