নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বগুড়ায় ছাত্রলীগ নেতাকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা

নভেম্বর ৯, ২০২৪ ১০:২৭ 👁️ ৩২ views
Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পুলিশের হাতে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান তৌহিদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা চালানো হয়েছে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে ছাত্রলীগ নেতা তৌহিদকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

তৌহিদুর রহমান তৌহিদ সদ্য নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ বগুড়া জেলা কমিটির সহ সভাপতি। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা-পুলিশ তৌহিদকে গ্রেপ্তার করে।

গত ২৫ আগস্ট শিবগঞ্জ থানায় করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তৌহিদকে শনিবার দুপুরের পর তাঁকে আদালতে হাজির করা হয়।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বগুড়ার কোর্ট পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, তৌহিদকে আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসান ইলাহী কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে তৌহিদকে আদালতে হাজির করার খবর পেয়ে বিকেল থেকেই ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা আদালত চত্বরে ভিড় জমাতে শুরু করে। তারা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করে। নিরাপত্তার কারণে তৌহিদকে আদালতের হাজত খানায় রাখা হয়। সন্ধ্যার পর ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে যায়।

রাত ৮টার দিকে জামায়াত ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সহসভাপতি এরশাদুল বারী এরশাদ আদালত চত্বরে আসেন। তিনি পুলিশের সঙ্গে কথা বলে ছাত্র শিবিরের নেতাকর্মীদের আদালত চত্বর থেকে চলে যেতে বলেন। রাত সাড়ে ৮টার দিকে কড়া পুলিশি প্রহরায় তৌহিদকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় প্রিজন ভ্যানে হামলা চালানো হয়। এ সময় সেনাসদস্যরা হস্তক্ষেপ করে তাদের সরিয়ে দিয়ে প্রিজন ভ্যান কারাগারে যেতে সহযোগিতা করেন।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গ্রেপ্তার তৌহিদের অতীত কর্মকাণ্ডে ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিক্ষুব্ধ ছিল। যার কারণে তারা আদালত চত্বরে আসে। তবে তাদের বিক্ষোভের মুখে পুলিশ সেনাবাহিনীর সহযোগিতা আসামি তৌহিদকে কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।