নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বঙ্গবন্ধুর দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে: খাদ্যমন্ত্রী

মে ২৮, ২০২৩ ১০:৩১ 👁️ ৭৮ views
Link Copied!

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সকল পর্যায়েই শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে থেকেছেন। তিনি ছিলেন শান্তির প্রতীক। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, মানবিক ও শান্তির দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

আরও পড়ুনঃ  দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রবিবার (২৮ মে) সকালে পোরশা উপজেলা পরিষদ হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য, দেশের মানুষের জন্য বারবার কারাবরণ করেছেন। অধিকার আদায়ে বদ্ধপরিকর ছিলেন তিনি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হয়েছে মধ্যম আয়ের দেশ।

আরও পড়ুনঃ  দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

তিনি আরও বলেন, কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে বাম্পার ফলন হয়েছে। এদেশে খাদ্য সংকট হবেনা। কৃষকের জন্য সরকার ভর্তূকি মূল্যে সার দিচ্ছে। বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে। অথচ বিএনপির আমলে সার চেয়ে কৃষক গুলি খেয়েছিল। প্রাণ গিয়েছিল ১৯ জন কৃষকের।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি এদেশের ১৭ কোটি মানুষের জন্য লজ্জার হলেও বিএনপি এটা নিয়ে খুশি। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করেনা।

সাধন চন্দ্র বলেন, এমন কোনো খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য পৌঁছায়নি। কমিউনিটি ক্লিনিক গরীব মানুষের চিকিৎসা সেবার জন্য তৈরি করে শেখ হাসিনার সরকার। কিন্তু বিএনপি সরকার ২০০১ সালে ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছিলো। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক এখন বিশ্বে মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুনঃ  রামেবি'র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে তিনি কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ এর উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

পরে তিনি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে ভেড়া বিতরণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সহায়তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন। পোরশা উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মঞ্জুর মোর্শেদ, পোরশা উপেজলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার অনুষ্ঠানে বক্তৃতা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।