নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী রাজশাহী জেলা প্রশাসনের কর্মসূচি

আগস্ট ৬, ২০২৩ ১:৫২ 👁️ ৭৪ views
Link Copied!

তথ্যবিবরণী : আগামী মঙ্গলবার (০৮ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী।

আরও পড়ুনঃ  নিজ বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

ওই দিন সকাল দশটায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। সাড়ে দশটায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘‘সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’’ শীষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে অসহায়/অসচ্ছল মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

দিনটি উপলক্ষ্যে বাদ যোহর মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামত সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।