নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বড় পর্যায়ে যেতে হলে আত্মঅধিকারের জন্য লড়তে হবে : রাজশাহী জেলা প্রশাসক

অক্টোবর ৯, ২০২৫ ৩:২৫ 👁️ ৫৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেছেন, আমরা কন্যা শিশুর অধিকারের কথা বলি। এ অধিকার আমরা কারো কাছে বন্ধক রাখিনি। আমি যদি আমার অধিকার সম্পর্কে সচেতন হই, তবেই সে অধিকার অর্জন করতে পারব। বড় পর্যায়ে যেতে হলে আত্মঅধিকারের জন্য লড়তে হবে, নিজের সাথে লড়তে হবে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

বৃহস্পতিবার ৯ অক্টোবর জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে দুপুরে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেছেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমি কী করতে চাই, কীভাবে করতে চাই এবং কীভাবে গড়তে চাই- এই শিক্ষায় আমরা পিছিয়ে আছি। এজন্য ভেদাভেদ দূর করে আমাদের ছেলে-মেয়েদের একসাথে এগিয়ে যেতে হবে। শুধু কন্যা শিশু নয় যার যেটা অধিকার তাকে তা দেওয়াই ন্যায্যতা।

তিনি বলেন, লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের জন্য সমাজে অনেক বাধা আসতে পারে। কিছু দুষ্টু দুষ্কৃতকারীর জন্যই মেয়েরা সমাজে অনিরাপদ। সমাজের দায়িত্ব এসব অনিরাপদ দুষ্টুদের প্রতিহত করা।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড - নারীর ক্ষমতায়নের অনন্য এক মাইলফলক

কন্যা শিশুর পাশাপাশি সব শিশুই এগিয়ে গিয়ে দেশটা এগিয়ে নেবে-এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় জেলা প্রশাসক বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইন্টারনেটের মাধ্যমে প্রতারণার ফাঁদে না পড়তে উপস্থিত শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দিল মাহমুদা খাতুন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।