নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বরেন্দ্রের নতুন ভবনের অডিটরিয়াম মরহুম ড. আসাদুজ্জামানের নাম করনের দাবি বোর্ড সদস্য হীরকের

জুন ২, ২০২৫ ৯:২১ 👁️ ২০ views
Link Copied!

সাইদ সাজু, তানোর : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন ভবনের অডিটরিয়ামের নাম সদ্য প্রয়াত চেয়ারম্যান বরেন্দ্র অঞ্চলের রুপকার ড. আসাদুজ্জামানের নামে নাম করনের দাবি জানিয়েছেন পরিচালনা পরিষদের সদস্য সাইফুল ইসলাম হীরোক। সোমবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে মরহুম ডক্টর মো. আসাদুজ্জামান এর শোক সভা অনুষ্ঠানে এক বক্তব্য এ দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ  নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

উক্ত শোক সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ইডি) তরিকুল আলম। এসময় পরিচালনা পরিষদের অন্য সকল সদস্য ছাড়াও মরহুমের স্ত্রী সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যগন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

শোক সভা অনুষ্ঠানে পরিচালনা পরিষদের সদস্য সাইফুল ইসলাম হীরক আরো বলেন, কৃষি ক্ষেত্রে একজন বিপ্লবের প্রতিক ছিলেন ড. আসাদুজ্জামান। উনাকে মরণোত্তর বিশেষ পুরস্কারে ভুশিত করার আহবান জানিয়ে তিনি তার স্নৃতি চারণ করে বক্তব্য রাখেন। পরে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।