নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘বহু পুরুষ নারীবাদের অর্থই জানেন না, তাই নারীরা ভয় পায়’, কোন প্রসঙ্গে বললেন অদা শর্মা?

মার্চ ৯, ২০২৫ ২:২০ 👁️ ১৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আলাদা ভাবে নারী দিবসে নিজের জন্য কিছু করেন না অদা। তবে নারী দিবস উদ্‌যাপনে তাঁর কোনও আপত্তি নেই।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

আন্তর্জাতিক নারী দিবসে নারীবাদ নিয়ে মুখ খুললেন অদা শর্মা। বিভিন্ন বিষয়ে স্পষ্ট মতামত রাখেন অভিনেত্রী। নিজেকেও নারীবাদীই মনে করেন তিনি। কিন্তু অদার বক্তব্য, মহিলারা স্বীকার করতে ভয় পান যে তাঁরা নারীবাদী।

সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অদা জানিয়েছেন, নারীবাদ নিয়ে এখনও অনেকের স্পষ্ট ধারণাই নেই। অনেকে মনে করেন, নারীবাদ আসলে পুরুষের নিন্দা করা। পুরুষকে পিছনে ফেলে নারীদের এগিয়ে নিয়ে যাওয়াকেই নারীবাদের সঙ্গে গুলিয়ে ফেলেন অনেকে। অদা এই প্রসঙ্গে বলেছেন, “নারীবাদের অর্থ হল, লিঙ্গনির্বিশেষে সমানাধিকার ও সমান সুযোগ পাওয়া। কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে পুরুষতন্ত্র এমন ভাবে বসে গিয়েছে যে, মহিলারা আজ স্বীকার করতে ভয় পান, তাঁরা নারীবাদী। তার কারণ, পুরুষেরা ঠিক করে নারীবাদের সংজ্ঞাই জানে না।”

আরও পড়ুনঃ  ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

আলাদা ভাবে নারী দিবসে নিজের জন্য কিছু করেন না অদা। তবে নারী দিবস উদ্‌যাপনে তাঁর কোনও আপত্তি নেই। অভিনেত্রীর কথায়, “এই উদ্‌যাপন যদি কাউকে খুশি রাখতে পারে, তাতে ক্ষতি কিসের! বছরে একবার জন্মদিন পালন করার মতোই তো। মেয়েরা একটু আনন্দ করুক না!” যদিও বছরের প্রতিটি দিনই বিশেষ বলে মনে করেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

চলচ্চিত্র দুনিয়ার পুরুষতন্ত্র নিয়েও কথা বলেন অদা। তাঁর স্পষ্ট মন্তব্য, “সারা বিশ্বের মতোই এই ইন্ডাস্ট্রিও পুরুষদের দ্বারাই নিয়ন্ত্রিত।” তবে চলচ্চিত্র জগতের কঠিন পরিস্থিতিতে ‘চ্যালেঞ্জ’ হিসেবে নিতে পছন্দ করেন অদা।

উল্লেখ্য, ‘১৯২০’, ‘কম্যান্ডো ২’, ‘দ্য কেরালা স্টোরি’, ‘বস্তার: দ্য নক্সাল স্টোরি’র মতো ছবিতে অভিনয় করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।