নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে সাফল্যের রহস্য জানাল আয়ারল্যান্ড

নভেম্বর ২৮, ২০২৫ ৫:১৮ 👁️ ২৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শোচনীয় পরাজয় হলেও টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। আর এই ম্যাচে আইরিশদের হয়ে বল হাতে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেন ম্যাথু হামফ্রেস।

আরও পড়ুনঃ  ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হামফ্রেসের বোলিং নিয়ে লরকান টাকার বলেছেন, ‘(হামফ্রেস) দারুণ অ্যাকুরেট বোলিং করে গেছে। লাইন মেইনটেইন করে গেছে। সে নিজের কাজের জন্য পুরস্কারও পেয়েছে। দারুণ স্পেল ছিল। সব মিলিয়ে বেশ ভালো করেছে।’

আরও পড়ুনঃ  খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

টাকার আরও বলেন, ‘শুরুর দিকে বোলিংয়ে যত অ্যাকুরেট হওয়া যায় চেষ্টা করে গেছি, ম্যাথু এবং মার্ক (অ্যাডায়ার) তাদের কাজটা দারুণভাবে করে গেছে। আমার মনে হয় এই উইকেটে অ্যাকুরেট বোলিং করলে আপনি সেটার মূল্য পাবেন। এভাবেই এগিয়েছি আমরা আজকে।’

আরও পড়ুনঃ  বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

পাওয়ার প্লেতে ২০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখানেই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল কি? এই প্রশ্নে টাকার বললেন, ‘এমন না হয়তো। তবে পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে খুব বেশি দল জিততে পারেনি আসলে। ফলে আমরা এটা জানতাম। সবাই কঠোর পরিশ্রম করে গেছে। অ্যাকুরেট হতে চেয়েছে সবাই। বাংলাদেশকে ক্রমাগত চাপে রাখতে চেয়েছে লম্বা সময় ধরেই। এভাবেই সবাই সফল হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।