নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় তৃণমূল আওয়ামীলীগের উদ্যোগে শোভাযাত্রা

সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৯:১৯ 👁️ ১৩৪ views
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমার : রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামীলীগের একাংশের উদ্যোগে সরকারের উন্নয়ন শোভাযাত্রা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাফল্য ও উন্নয়ন শোভাযাত্রা বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় বিকাল ৫টায় একযোগে শোভাযত্রা করা হয়।

আরও পড়ুনঃ  বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাজশাহী জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন। পরে ভবানীগঞ্জ জিরো পয়েন্টে পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাকিরুল ইসলাম, জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান, আ’লীগ নেতা অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপু, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, শামসুল ইসলাম। একই ভাবে উপজেলার বিভিন্ন ইউনিটে শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. পি, এম শফিকুল ইসলাম, তাহেরপুর পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউনিয়ন ও পৌরসভা সমূহের সভাপতি মুনছুর মৃধা, মকবুল হোসেন মৃধা, সুরাত আলী, মাসুম মৃধা, জাফর ইকবাল, মাহাবুবুর রহমান আল মামুন, রমজান আলী, আঃ লতিফ, বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম, আঃ জলিল, আলমগীর চেয়ারম্যান, মোস্তফা কামাল, হেকমত, রহিদুল ইসলাম, কামরুল হাসান সুজন, আঃ রাজ্জাক বাবু, এনামুল হকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।