নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হবে ডিএম জিয়া

জানুয়ারি ২৯, ২০২৬ ৭:৩২ 👁️ ১৯ views
Link Copied!

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় আউচপাড়া ইউনিয়নের কুশলপুর দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচ’টায় ৩ নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠন এই সভার আয়োজন করে। অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সুলতান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএম জিয়া রাজশাহী মাদ্রাসা মাঠের রেফান্স দিয়ে বলেন, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃষকদের সারপ্রাইজ দিয়েছেন। ১০ হাজার টাকা পর্যন্ত লাভসহ কৃষি ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন । আমি আপনাদের কুশলপুর মাদ্রাসা এমপিও করণে অগ্রণী ভূমিকা পালন করেছি। আমি আপনাদের ভোটে এই ইউনিয়নে দীর্ঘ দিন চেয়ারম্যান ছিলাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমার জানামতে আপনারদের কোন ক্ষতি করিনি। আমি নির্বাচিত হতে পারলে পাডা-মহল্লা, বিলে যাওয়ার শাখা রাস্তাগুলো পাকাকরণ করে দিবো। আমার অজান্তে কোন ত্রুটি বিচ্যুতি করে থাকলে নিজগুণে ক্ষমা করে দিবেন। প্রায় তিন যুগের অধিক সময় ধরে আপনাদের পাশে আছি। দল মত নির্বিশেষে আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি নির্বাচিত হলে দলীয় ভিত্তিতে নয়, ইনসাফের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালিত করবো।

আরও পড়ুনঃ  চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

মাস্টার সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আউচপাড়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আবু সাঈদ, মাস্টার নওসাদ আলী, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফ আলী, সহ আরও অনেকে ।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা রুহুল আমিন সনি, তারেক জিয়ার প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আলমগীর আলম সহ অন্যরা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।