নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় সেনাবাহিনীর অভিযানে ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্য আটক

জানুয়ারি ২৩, ২০২৬ ৫:৩৫ 👁️ ১৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে একটি ০.২২ বোরের গান ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আটককৃতরা হলেন আঃ হালিম (২৯), পিতা- মৃত আবুল হোসেন এবং আবুল বাসার (২৭), পিতা- আশরাফ আলী। উভয়ের বাড়ি বাগমারা উপজেলার মথুরাপুর এলাকায়।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প থেকে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তাহেরপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও যোগাযোগের সরঞ্জামসহ ওই দুইজনকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ‘সিক্স স্টার’ গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। অবৈধ অস্ত্র ব্যবহার করে তারা এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছিল বলে জানা গেছে। এই গ্রুপের অন্য সদস্যরা পালিয়ে থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

এলাকাবাসী সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরবে। তারা দ্রুত আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আটককৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে একটি সূত্রে জানা গেছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।