নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

অক্টোবর ১৬, ২০২৬ ১১:৩৩ 👁️ ২০ views
Link Copied!

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সমন্বয়ে এক আনন্দঘন পরিবেশে বার্ষিক নৌ- ভ্রমণ-২৬ এর আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার হালিম মাস্টারের ঘাট থেকে শুরু করে নৌ-ভ্রমণ কুষ্টিয়ার দৌলতপুরে হাডিং ব্রিজ ও সোলাইমান শাহ চিশতী (রহ.)-এর মাজার শরিফ এলাকা নৌ-ভ্রমণ করা হয়।

আরও পড়ুনঃ  নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মইনুল হোসেন শেখ।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য এবং বাঘা উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. জিন্নাত আলী, জেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ ডা. আব্দুর রহিম; বাঘা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইউনুস আলী, বাঘা পৌর জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ সাবদার হোসেন।

আরও পড়ুনঃ  ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সূরা সদস্য আব্দুর রাজ্জাক, বাঘা উপজেলা যুব বিভাগের সভাপতি সবুজ মাহমুদ, যুব বিভাগের সেক্রেটারি জাহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এতে অংশ নেন।

পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও যেনো সুদৃঢ় হয় সে লক্ষ্যে আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের করার আশাবাদ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।