নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাঘায় নৌকার প্রার্থী নারীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা

ডিসেম্বর ৩, ২০২৩ ৭:৩৫ 👁️ ১০৮ views
Link Copied!

বাঘা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নৌকার প্রার্থী নারীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেন। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের নিজ বাড়ির আঙ্গিনায় এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নৌকার প্রার্থী ও তিনবারের সংসদ সদস্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাঘা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহরিয়ার আলম।

এ সময় উপস্থিত ছিলেন আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক রিবন আহম্মেদ বাপ্পি, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জয়জয়ন্তী সরকার মালতি, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।