নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা মালিকের

নভেম্বর ১৫, ২০২৬ ৯:২৬ 👁️ ১৩ views
Link Copied!

মোহাঃ আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ কেমিক্যাল মিশিয়ে গুড় তৈরীর অপরাধে কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা এলাকায় নাসির উদ্দীন এর কারখায় এই অভিযান চালানো হয়।
উপজেলা প্রসাশন সুত্রে জানা গেছে, উপজেলা বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের নাসির উদ্দিন জন-স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরী করেন। এমন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ভেজাল গুড় এবং গুড় তৈরিতে ব্যবহৃত চিনি, রং, আটা, ফিটকিরি, চুনসহ বিভিন্ন উপকরণ ও নিষিদ্ধ কেমিক্যাল এর আলামত পাওয়া যায়। এসময় ভেজাল গুড় ও গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূসরাত জাহান অনন্যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় তাকে ১ লাখ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

নূসরাত জাহান অনন্যা বলেন, ভেজাল খাদ্য তৈরি ও বাজারজাতকরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে খাদ্যে ভেজাল বিরোধি অভিযানে খাদ্যে ভেজাল মেশানো বা নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।