নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাবর আজমের গোপন চ্যাট ফাঁস

অক্টোবর ৩০, ২০২৩ ৪:১৪ 👁️ ৭১ views
Link Copied!

অনলাইন ডেস্ক: বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে থাকা বাবর ৬ ম্যাচে করেছেন ২০৭ রান। তার সহজাত ব্যাটিং পারফরম্যান্স না হওয়ায় সমালোচনা শুনতে হচ্ছে। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফের সঙ্গেও সময়টা ভালো যাচ্ছে না তার। বিশ্বকাপে দল খারাপ খেলায় বাবরদের সঙ্গে নাকি জাকা আশরাফ যোগাযোগ করছেন না।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

এমন খবর ফাঁস করেছেন দেশটির সাবেক কিংবদন্তি রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটারের এমন মন্তব্যের পর সমালোচনা উঠলে তার জবাব দেন জাকা আশরাফ। আর এই জবাব দিতে গিয়েই বাবরের গোপন চ্যাট ফাঁস করেছেন তিনি, যা আবার টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এ নিয়ে পাকিস্তান ক্রিকেটে এখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
লতিফের অভিযোগ ভুল প্রমাণ করার উদ্দেশে সম্প্রতি স্থানীয় এক টেলিভিশনকে সাক্ষাৎকার দেন আশরাফ। সাক্ষাৎকার দেওয়ার সময় পিসিবি সভাপতি বলেছেন, সে (লতিফ) বলেছে যে আমি বাবরের কল ধরিনি। সত্যি হচ্ছে বাবর আমাকে কখনো কল দেয়নি। আশা করা হচ্ছে অধিনায়কের সঙ্গে কথা বলবেন চিফ অপারেটিং অফিসার বা আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

সেই সাক্ষাৎকারেই বাবরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা শেয়ার করেন আশরাফ। টিভি চ্যানেলের হোস্টকে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিয়ে নিজের দাবিকে প্রমাণ করার চেষ্টা করেন। স্ক্রিনশটে দেখা যায় আশরাফ যা বলেছেন তা সত্য। বাবর তার সঙ্গে কোনো যোগাযোগ করেননি।

বাবরের কথোপকথনের স্ক্রিনশটটি হচ্ছে পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসিরের। পাকিস্তানের অধিনায়কের কাছে নাসির জানতে চেয়েছিলেন— বাবর, টিভি এবং সামাজিক মাধ্যমে এমন খবরও প্রচারিত হচ্ছে যে সভাপতিকে তুমি ফোন করার পরও নাকি কোনো উত্তর পাচ্ছ না। আসলে কি তাকে সম্প্রতি ফোন করেছ? এর জবাবে বাবর বলেছেন, ‘সালাম সালমান ভাই, স্যারকে আমি কোনো ফোন করিনি।’

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

লতিফের কথা ভুল প্রমাণ হলেও বাবরের ব্যক্তিগত চ্যাট কীভাবে জনসমক্ষে প্রকাশ করা যায় তা নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে। যখন স্ক্রিনশটটি লাইভ অনুষ্ঠানে প্রচার করা হয় তখন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আলী জানতে চেয়েছিলেন বাবর বার্তাটি সম্প্রচার করার অনুমতি দিয়েছিল কিনা। হোস্ট ওয়াসিম বাদামি উত্তর দিতে পারেননি। তবে সমালোচনা বাড়তে থাকায় এক ভিডিওতে নিজের বক্তব্য পরিষ্কার করেছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।