নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিএনপি জামায়ত এই দেশে অগণতান্ত্রিক সরকার গঠন করতে চাই : নুরুজ্জামান বিশ্বাস এমপি

নভেম্বর ৫, ২০২৩ ৬:০৩ 👁️ ১১১ views
Link Copied!

সুমাইয়া সুলতানা হ্যাপি : তিন দিনের অবরোধ শেষে দুই দিনের বিরতি দিয়ে রোববার ভোর থেকে ফের ৪৮ ঘণ্টার জন্য একই কর্মসূচি দিয়েছে সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনে থাকা বিএনপি।

বিএনপি-জামায়তের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের বিপক্ষে পাবনার ঈশ্বরদীতে পুরাতন টেম্পু স্ট্যান্ডে প্রথম দিনে সকালে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে অবরোধের বিপক্ষে অবস্থান নিয়েছেন পাবনা ৪ (ঈশ্বরদী -আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য, অত্র অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

বিএনপি জামাতের ৪৮ ঘন্টা অবরোধের বিপক্ষে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন জামাত-বিএনপি এই ৪৮ ঘন্টা অবরোধ কোন ভাবেই মেনে নেওয়া যায় না ,তারা অগণতান্ত্রিক পথে এই দেশকে পরিচালিত করতে চাই। যারা আন্তর্জাতিক ষড়যন্ত্র ও দেশীয় ষড়যন্ত্র পুঁজি ব্যবহার করে।যারা অগণতান্ত্রিক পদ্ধতিতে জ্বালানো, পোড়ানো ,হত্যা বিভিন্ন ষড়যন্ত্র করে সরকার গঠন করতে চাই । তারা হয়তো জানে না রাজপথ আমাদের দখলে। আমরা রাজপথে তাদের নামতে দিব না। তাদের অবরোধের নেপথ্যে রুদ্ধ করতে আমরা গণতান্ত্রিক সরকার গঠন করব যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই দেশের জনগণ ভোট দিয়ে নতুন সরকার গঠন করবে ,শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রেখে জাতির জনক বঙ্গবন্ধুর শোষণ মুক্ত সোনার বাংলা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ইছাহক আলী মালিথা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম দাদু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভিপি মুরাদ মালিথা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, কৃষক লীগ নেতা সাবেক ভিপি আসাদুজ্জামান রহমান বিরু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিএস মাসুদ রানা, বিশ্বাস ফাউন্ডেশন এর চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, সাবেক পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অবুঝ ,উপজেলা তাঁতীলীগের সভাপতি বাদশা আলমগীর আকমল, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি মেরিনা ইয়াসমিন লাকি, সাধারণ সম্পাদক রুনা, ও ছাত্রলীগ নেতা তারেক সহ ও আওয়ামী লীগের অংক সংগঠনের অসংখ্য নেতা কর্মী ।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।