নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিটিভিতে ভয়াবহ আগুন, সহযোগিতার আহ্বান

জুলাই ১৮, ২০২৪ ৭:৩৩ 👁️ ৩৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মূল ভবনে কোটা আন্দোলনকারীদের দেওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, আগুন নেভাতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড - নারীর ক্ষমতায়নের অনন্য এক মাইলফলক

বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ সহযোগিতা চাওয়া হয়। পোস্টে বলা হয়, বিটিভিতে ভয়াবহ আগুন লেগেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের সহযোগিতা কামনা করছি। ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার পর বিটিভির মূল ভবনে আগুন দেয় আন্দোলনকারীরা। বিটিভির পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিস খবর পেলেও রাস্তায় আন্দোলনকারীদের অবরোধের কারণে সামনে এগোতে পারছেন না।

আরও পড়ুনঃ  মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

নাম প্রকাশ না করার শর্তে বিটিভির এক কর্মকর্তা বলেন, বিকেলে সোয়া তিনটার দিকে বিটিভির মূল গেটে আগুন দেওয়া হয়েছিল। এখন বিটিভির মূল ভবনে আগুন দেওয়া হয়েছে। আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না।

এদিকে বিটিভির ভবনে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বিটিভিতে আগুন দেওয়ার সংবাদ আমরা পেয়েছি। কিন্তু রাস্তা অবরোধের কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে যেতে পারছে না।

আরও পড়ুনঃ  মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

এর আগে বিকেলে সোয়া ৩টায় রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) গেটে আগুন দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা টেলিভিশন ভবনের ক্যান্টিন, রিসিপশন ও একটি গাড়ি ভাঙচুর করেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর একজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করেই উত্তেজিত কিছু শিক্ষার্থী রামপুরা পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয়। এরপর বিটিভির গেটে আগুন দেয় এবং ভেতরে ঢুকে ভাঙচুর চালায় তারা। পরে তারা বিভিন্ন দিকে পালিয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।