নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা, ছবি ভাইরাল

জানুয়ারি ৬, ২০২৫ ৬:৪১ 👁️ ২৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ১৩ বছর প্রেম পর্বের পর অবশেষে কি চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই ইঙ্গিত দিলেন টলিউডের বহু চর্চিত এই তারকা জুটি।

আরও পড়ুনঃ  ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

কিছুদিন আগেই নতুন পথচলা শুরুর খবর দিয়েছিলেন তারা। জানিয়েছিলেন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

এরই মধ্যে বিয়ের সাজে দেখা মিলেছে দু’জনের। ছড়িয়ে পড়েছে একাধিক ছবি।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

লাল বেনারসি, সোনার গয়নায় সাবেকি সাজে দেখা গেল ঐন্দ্রিলাকে। মিষ্টি রঙের ধুতি-পাঞ্জাবিতে দেখা মিলল অঙ্কুশের। এমনকী, কালো সারি ও পাঞ্জাবিতে রিসেপশনের লুকেও হাজির ছিলেন দু’জন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সাজের ওই ভিডিও ছড়িয়ে পড়েছে। যা দেখেই হৈ চৈ সৃষ্টি। নেটিজেনরাও জানতে চাইছেন, তাহলে কি চুপিসারেই বিয়ে করে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

আরও পড়ুনঃ  গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

না, তেমনটা নয়। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের বিয়ের নতুন কালেকশনের প্রচারেই এই লুকে হাজির হয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

এর আগে এক ভিডিওতে দেখা গেছে, ঐন্দ্রিলার শাড়ির কেনাকাটা চলছে তুঙ্গে, নিজের পাঞ্জাবি কেনার কথা বলতেও ছাড়লেন না অঙ্কুশ। ১৩ বছরের সম্পর্কের পর নতুন পথ চলার শুরু করছেন তারা, এমনটাই জানালেন। এরপরই বিয়ের সাজে হাজির হলেন দু’জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।