নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বিশেষ সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

নভেম্বর ২৬, ২০২৬ ৬:১২ 👁️ ৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সংগীতাঙ্গনে দীর্ঘমেয়াদি ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সংগীতশিল্পী ও ধ্রুব মিউজিক স্টেশনের প্রতিষ্ঠাতা ধ্রুব গুহ।

সংগীতশিল্পে ধারাবাহিক অবদানের পাশাপাশি নতুন মৌলিক গান নির্মাণ, প্রযোজনা ও প্রকাশে নিয়মিত বিনিয়োগ করে আসছেন তিনি। শিল্পের প্রতিকূল সময়েও নতুন সংগীত সৃষ্টিতে তার অবিচল অঙ্গীকার এবং ধারাবাহিক কার্যক্রম সংগীতাঙ্গনে আলাদা গুরুত্ব পেয়েছে। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের কাজের সুযোগ সৃষ্টি ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতায়ও ভূমিকা রেখেছেন ধ্রুব গুহ। ব্যক্তিগত নেতৃত্ব ও উদ্যোগের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশীয় সংগীতকে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টাকেও সম্মাননা প্রদানের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।

সব মিলিয়ে সংগীতশিল্পের বিকাশে তার সামগ্রিক ভূমিকার স্বীকৃতি হিসেবেই সিজেএফবি এই বিশেষ সম্মাননা দিচ্ছে । আগামী ১৬ ডিসেম্বর (বুধবার) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ( সাবেক বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) ‘হল অব ফেমে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসর। সেখানেই তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সিজেএফবি সভাপতি এনাম সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।