নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন টপলি

অক্টোবর ২৩, ২০২৩ ৩:০৪ 👁️ ৮৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক: চলতি বিশ্বকাপে যেন ইংল্যান্ড ক্রিকেট দলের দুর্দশা কাটছেই না। একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানীতে গতবারের চ্যাম্পিয়নরা। এর ওপর দুর্দান্ত ফর্মে থাকা পেসার রিচ টপলিও চোটের কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন।
গতকাল রোববার (২২ অক্টোবর) ২৯ বছর বয়সী বাঁহাতি পেসারের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার বদলি হিসেবে ব্রাইডন কার্সকে দলে নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপ স্কোয়াডে এই পরিবর্তনের অনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

এর আগে, গত শনিবার (২১ অক্টোবর) মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোট পান টপলি। বোলিংয়ের সময় বল ঠেকাতে গিয়ে তার বাম হাতের তর্জনীতে আঘাত লাগে। এতে নিজের চতুর্থ ওভার শেষ না করেই বেরিয়ে যেতে হয় তাকে। পরে টেপ পেঁচিয়ে মাঠে ফিরে আরও পাঁচ ওভার হাত ঘোরান তিনি। তবে ব্যাটিংয়ে আর নামতে পারেননি।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

টপলি আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাজ্যে ফিরে যাবেন। নিজের পুনর্বাসন নিয়ে তিনি ইংল্যান্ড ও সারে মেডিকেল টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। এই মুহূর্তে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি টপলি। তিন ম্যাচে ২২.৮৭ গড়ে তার শিকার ৮ উইকেট। এবারের আসরে এখন পর্যন্ত ইংলিশদের পাওয়া একমাত্র জয়ে বাংলাদেশের বিপক্ষে ৪৩ রানে ৪ উইকেট নেন তিনি।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

শিরোপা ধরে রাখার অভিযানে থাকা ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার পথ ভীষণ কঠিন হয়ে গেছে। মাত্র ২ পয়েন্ট নিয়ে নেট রান রেটের ব্যবধানে তারা আছে নবম স্থানে। পয়েন্ট তালিকায় তাদের নিচে রয়েছে কেবল আফগানিস্তান। আগামী বৃহস্পতিবার পরের ম্যাচে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কাকে মোকাবিলা করবে জস বাটলারের দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।