নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিসিক শিল্পাঙ্গনে একটি বিপ্লব তৈরি করেছে-বিভাগীয় কমিশনার

ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫০ 👁️ ৫২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, বিসিক একটি বিপ্লবের নাম। এক সময় ধারণা করা হতো শিল্প মানে বড় বড় কল-কারখানা, বিশাল কর্মযজ্ঞ। কিন্তু শিল্প যে ছোট পরিসরেও হতে পারে এবং ক্ষুদ্র পরিসরেও এখানে কাজ বা অর্থায়ন করা যায় এই ধারণাটি বিসিক আমাদের মধ্যে প্রথম প্রতিষ্ঠা করতে পেরেছে। এজন্যই আমরা বলি বিসিক শিল্পাঙ্গনে একটা বিপ্লব তৈরি করেছে। শুধু উৎপাদন ক্ষেত্রেই না চিন্তা, চেতনা, জ্ঞান এবং ধারণার ক্ষেত্রেও।

আরও পড়ুনঃ  ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

সোমবার (০১ ডিসেম্বর) বিকালে রাজশাহী লালন শাহ্ মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে আয়োজিত বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, বিসিক হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি আশ্রয়স্থল। তবে বিসিক যেভাবে ষাট ও সত্তর দশকে আলোড়ন তুলেছিল সে আলোড়ন আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি এটি পর্যালোচনার বিষয়। বিসিক আজকে যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। অভিজ্ঞতায় হৃদ্য হয়েছে, কাজেই এই বিষয়গুলো নিয়ে বিসিকের চিন্তা-ভাবনা করার সময় হয়েছে।

আরও পড়ুনঃ  নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

তিনি বলেন, আমরা যে উদ্যোক্তাদের কথা বলছি তাদের জন্য আমরা কতটুকু কি করতে পেরেছি, কতটুকু জায়গা করে দিতে পেরেছি, বিনা জামানতে কতটুকু ঋণের ব্যবস্থা করে দিতে পেরেছি, আমাদের বহুজাতিক কোম্পানিগুলোর পণ্যের ভিড়ে তাদের পণ্যের কতটুকু জায়গা করে দিতে পেরেছি বা পারিনি এবং কেন করতে পারিনি এটা চিন্তা-ভাবনার বিষয়।

আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে বিভাগীয় কমিশনার বলেন, যেখানে যার স্টল সেখানে যেন তার উৎপাদিত পণ্যই প্রদর্শিত হয়। বিদেশি বা অন্য কোনো কোম্পানির পণ্য যেন প্রদর্শিত না হয় সেদিকে খেয়াল রাখবেন। কারণ আপনার যতটুকু উৎপাদন ততটুকুই আমরা দেখতে চাই। আমরা অন্যদেরকে অনুপ্রাণিত করতে চাই যে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে হলেও আমরা অনেক কিছু করতে পারি। এসময় ভবিষ্যৎ প্রজন্ম বর্তমানের উদ্যোক্তাদের দেখে অনুপ্রাণিত হয়ে বিশ্ব দরবারে নিজেদের তুলে ধরেতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিসিক আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জাফর বায়েজীদ, বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের শিল্পনগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলাটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।

উল্লেখ্য যে, দশ দিনব্যাপী এই মেলায় ৭০টি স্টলে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।