স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহী রেঞ্জ এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশন ও সচেতন মহলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, সন্ত্রাস,ও নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বাঘা উপজেলা পরিষদের’ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিআইজি আশিক সাঈদ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক।
এ সময় ডিআইজি মহোদয় উপজেলার বিভিন্ন শ্রেণীপেশা মানুষের কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সভায় সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, মাদক ও সাইবার ক্রাইম প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার বিষয়েও আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় রেঞ্জ কার্যালয়ের পুলিশের (ক্রাইম ম্যানেজমেন্ট), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বাঘা উপজেলা প্রসাশন গণমাধ্যমকর্মীগণ, বিভিন্ন দলের রাজনৈতিক নের্তৃবৃন্দ, সচেতন মহল ও উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

